|
শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন, পুড়ল ৪৫ কক্ষ কোটি টাকার ক্ষতির দাবি
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন, পুড়ল ৪৫ কক্ষ কোটি টাকার ক্ষতির দাবি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকায় ডেকু কারখানা সংলগ্ন তানিয়া মেডিকেল হাসপাতালের মালিক খোকন মিয়ার ভাড়া বাসা এবং পাশের নুরুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ভাষ্য, খোকন মিয়ার ভাড়া বাসার একটি কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ওই বাড়ির ৩৫টি কক্ষ পুড়ে যায়। পরে আগুন পাশের নুরুল ইসলামের বাড়িতে ছড়িয়ে পড়ে আরও ১০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির মালিক খোকন মিয়া জানান, আগুনে তার বাড়ির প্রায় সব কক্ষ পুড়ে গেছে এবং ভাড়াটিয়াদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে নুরুল ইসলাম বলেন, পাশের বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে তার ঘরগুলোতেও ব্যাপক ক্ষতি হয়েছে। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
