ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সিআইপির নির্বাচনী প্রচারণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 February, 2026, 8:42 PM

সোনারগাঁয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সিআইপির নির্বাচনী প্রচারণা

সোনারগাঁয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সিআইপির নির্বাচনী প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সিআইপি বজলুর রহমান। 

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা,পাঁচানি, চরগোয়ালদী এলাকায় ঘোড়া প্রতিকে ভোট চেয়ে প্রচারণা করেন। তিনি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের ছোট ভাই। 

নির্বাচনী প্রচারণায় সিআইপি বজলুর রহমান জানান, অধ্যাপক মো.রেজাউল করিম জনগণের ইচ্ছায় নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি ৪ বারের সাংসদ হওয়ার সুবাদে তিনি উন্নয়নের কারণে ব্যাপক জনপ্রিয়। 

একটি কুচক্রী মহল রেজাউল করিমের বিরুদ্ধে নির্বাচন থেকে সড়ে যাওয়ার অপ- প্রচার করছেন। কেউ এসব বিভ্রান্তিতে কান দেবেন না। নির্বাচনে জয়ী হয়ে তিনি এমপি হবেন। এ আসনে জয়ী হয়ে জনগণের প্রত্যাশা পূরন করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status