ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান: হরভজন সিং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 February, 2026, 3:42 PM

বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান: হরভজন সিং

বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান: হরভজন সিং

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, অতচ ভারতের বিপক্ষে খেলবে না; পাকিস্তানের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না হরভজন সিং। ভারতের সাবেক এই অফ স্পিনারের মতে, ভারত-ম্যাচ বর্জন করার বিষয়টি সামনে এনে নাটক করছে প্রতিবেশিরা।

সাহস থাকলে পাকিস্তানকে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন হরভজন। 

ভারতের সাবেক এই স্পিনার বলেছেন, বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান।

হরভজন বলেন, ‘এই সিদ্ধান্ত থেকে পাকিস্তানের কী লাভ হবে? এটা পুরোপুরি নাটক। যদি সত্যিই তারা সাহসী হয়, তাহলে নিজেদের সিদ্ধান্তে অটল থাকুক। দেখা যাক, তাদের আসল সাহস কতটুকু।’

হরভজনের অভিযোগ, এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য নেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ‘নিজেদের দেশের সেই সমর্থকদের কথা কী তারা ভেবেছে, যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চায়?’

এদিকে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি মানেনি আইসিসি। যার কারণে বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেওয়া হয়। এই সময় বাংলাদেশের পাশে ছিল শুধুই পাকিস্তান। হরভজনের প্রশ্ন, বাংলাদেশের ইস্যুতে পাকিস্তান কেন নিজেদের জড়াচ্ছে।

তিনি বলেন, ‘আগেও নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতেও তারা এশিয়া কাপে খেলেছে, কারণ রাজস্ব ছাড়তে চায়নি। তখন দেশপ্রেম কোথায় ছিল?’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status