|
এনসিটি টার্মিনাল ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
|
এনসিটি টার্মিনাল ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল
(এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার
প্রক্রিয়ার প্রতিবাদে ধর্মঘট পালন করছে জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দল। শনিবার (৩১ জানুয়ারি)সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। সরেজমিনে দেখা যায়, ধর্মঘটের ফলে সকাল থেকেই বন্দরে শ্রমিক উপস্থিতি কম দেখা গেছে। প্রবেশ পথে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। এদিকে কর্মসূচির সমর্থনে বেলা ১১টায় শ্রমিক দল বন্দর এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে সম্ভাব্য চুক্তি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। অন্যথায় আরও বন্দর অচলের ডাক দিবেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
