ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
কাপাসিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 9:59 PM

কাপাসিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি আটক

কাপাসিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি আটক

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৮জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন— বিকাশ বিশ্বাস, ইসমাইল, জাহিদ ও গীয়াসউদ্দিন। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ওই এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে সনমানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাপাসিয়া উপজেলার আড়াল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, এলাকায় মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো মাদক কারবারি বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে জানতে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম কে সরকারি মুঠোফোনে বুধবার সন্ধ্যায় কল করা হলে তিনি কল রিসিভড না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status