ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নেত্রকোনা- ১ আসনে ইঞ্জিনিয়ার বেলালের ব্যাপক গণসংযোগ
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 6:08 PM

নেত্রকোনা- ১ আসনে ইঞ্জিনিয়ার বেলালের ব্যাপক গণসংযোগ

নেত্রকোনা- ১ আসনে ইঞ্জিনিয়ার বেলালের ব্যাপক গণসংযোগ

বিশিষ্ট ব্যবসায়ী অত্র এলাকার কৃতি সন্তান নেত্রকোনা- ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের জাতীয় সমাজতান্ত্রীক দল মনোনীত প্রার্থী, ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি।  

চন্ডিগড় বাজারে ভোটারদের উদ্দ্যেশ্য করেন বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাবস্থা, কৃষি উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন যতটুকু হওয়ার কথা ছিলো তা হয়নি। এমপি মন্ত্রীরা তাদের আখের গুছিয়ে দেশের সাধারণ মানুষের প্রান্তিক চাহিদার দিকে কোন দিনই চেয়ে দেখেনি। দেশের মানুষ বাঁচলে, দেশ বাঁচবে, আমি চাই দেশের মানুষে মৌলিক চাহিদার উন্নয়ন। সেই উন্নয়নের লক্ষে জাতীয় সমাজতান্ত্রীক দলের প্রতিক তারা মার্কায় আপনারা দলমত নির্বিশেষে ভোট দিন।

তিনি আরও বলেন, আমরা চাই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হোক। জনগণের ভোটে যে নির্বাচিত হবে তাকেই আমরা স্বাগত জানাব, কিন্তু নির্বাচনের নামে প্রহসন হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। নেত্রকোনা- ১ আসনের সার্বিক উন্নয়ন তথা-উন্নত নগরায়ন, সন্ত্রাস ও মাদক নির্মুল, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, এবং দুর্গাপুরে অনার্স কোর্স চালুকরণ, আদিবাসী সম্প্রদায়ের জীবন-মান উন্নয়নে নানা প্রকল্পগ্রহন সহ গণমুখী রাজনীতির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মহান আল্লাহ্ আমায় যে সম্পদ দিয়েছেন, সারাজীবন বসে খেলে আমার কোন কমতি হবে না। আমি এমপি নির্বাচিত হতে চাই আপনাদের সেবা করার জন্য। আপনাদের অধিকার নিয়ে কথা বলার জন্য। আমার কোম্পানীতে শত শত মানুষ কাজ করে, আমি বহ দেশ ভ্রমন করেছি, আমার কোন লোভ নাই, আপনাদের কাছে অনুরোধ, আসুন চিন্তুা করুন, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে এলাকার উন্নয়নে সহায়তা করুন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status