ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ফুলবাড়ীতে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 5:49 PM

ফুলবাড়ীতে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন

ফুলবাড়ীতে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গনে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল “চ্যানেল এস”-এর বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করেন ফুলবাড়ী উপজেলা চ্যানেল এস’র প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদর হাসান নাঈম,ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম রিজু,বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুল মালেক ও সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, দৈনিক নতুন সময়ের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ বদরুজ্জামান বিপ্লব,সাপ্তাহিক সোনার বাংলার উপজেলা প্রতিনিধি মোঃ শাহ জামাল শাওনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন,চ্যানেল এস সব কথা সবার কথা” এই স্লোগানকে সামনে রেখে চ্যানেলটি দীর্ঘদিন ধরে নিরপেক্ষ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরছে। সমাজের নানা অনিয়ম, অবিচার ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো চ্যানেল এস নিয়মিতভাবে তুলে ধরায় গণমাধ্যমটির প্রতি দর্শকদের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status