ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 5:42 PM

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে আলোচনায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় ও পিআইও রাজীব বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আযহার আলী।

এসময় উপস্থিত ছিলেন, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সরদার, আবুল হাসেম, পীযুষ মন্ডল, খোরশেদুজ্জামান, ইউএনও সিএ আব্দুল বারী, উপজেলা পরিষদ সিএ কৃষ্ণপদ মন্ডল, প্রধান শিক্ষক আঃ ওহাব, দেবাশীষ সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

সভায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status