|
মা-বোনদের বৈধ গ্যাস সংযোগের ন্যায্য দাবি পূরণ করা হবে : আজহারুল ইসলাম মান্নান
নতুন সময় প্রতিনিধি
|
![]() মা-বোনদের বৈধ গ্যাস সংযোগের ন্যায্য দাবি পূরণ করা হবে : আজহারুল ইসলাম মান্নান মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও পৌরসভার দরপত ঈদগাঁ মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, ভোট পাওয়ার জন্য আমরা মিথ্যা আশ্বাস দেই না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, কৃষকদের দেওয়া হবে বিনাসুদে ঋণ। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠান, তাহলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ, মা-বোনদের বৈধ গ্যাস সংযোগের ন্যায্য দাবি পূরণ করা হবে। সভায় তিনি দলীয় শৃঙ্খলার কথা উল্লেখ করে বলেন, কিছু নেতা দল থেকে বহিষ্কৃত হয়ে বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা বেঈমান ছাড়া কিছু নয়। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, আব্দুল হানিফ, সোনারগাঁ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, সালেহ মুসা, আল-আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ছনকান্দা ঈদগা মাঠে ফুটবলপ্রেমীদের ঢল, জাপানকে হারিয়ে উল্লাসে মাতল ব্রাজিল সমর্থকরা
কালিয়াকৈরে র্যাবের অভিযানে ৩ লাখ টাকার এস্কাফ জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গী রেলস্টেশন এলাকায় র্যাবের সাঁড়াশি অভিযান, বিপুল মাদক উদ্ধার এবং ১১ জনের কারাদণ্ড
সিংড়ায় জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
