ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
কুমিল্লায় বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 10:48 AM

কুমিল্লায় বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

কুমিল্লায় বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

কুমিল্লা মহানগর বিএনপি নেতা ও সৌদিআরব বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহমেদ সোহেল এর মাতা মোমেনা বেগমের নামাজের জানাজা বাদ জোহর শহরের রাণীর বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬সংসদীয় আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহম্মদ,কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির,মরহুমার কনিষ্ঠ জামাতা রানীর বাজারের সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার খুরশিদ সাঈদী সহ আরো সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম উলামারা।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুুহম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর দুঃখ ও শোক জানিয়েছেন। জানাজার নামাজের ইমামতি করেছেন মাদ্রাসা গুলজারে মদিনার মুহতামিম ও মরহুমার দৌহিত্র মুফতি আশ্রাফ আলী মামুন।।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status