|
সাতক্ষীরার শ্যামনগরে শীর্ষ সন্ত্রাসী দেশীয় পিস্তলসহ আটক
জি এম আমিনুর রহমান, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরার শ্যামনগরে শীর্ষ সন্ত্রাসী দেশীয় পিস্তলসহ আটক সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার বসতবাড়ির সামনে থাকা ধানের গোলা থেকে একটি দেশীয় পিস্তল ও ঘরের ভেতর থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক হাবিবুর রহমান শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করে জানায়ম মঙ্গলবার তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ ১৭ বিজিবির মাধ্যমে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
