|
ফের টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে ২ বাংলাদেশি কিশোর আহত, জনমনে আতংক
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() ফের টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে ২ বাংলাদেশি কিশোর আহত, জনমনে আতংক মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জরপাড়া এলাকার মধ্যবর্তী নাফ নদী সীমান্তে এ ঘটনা ঘটে। আহত কিশোররা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (১৭)। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) খোকন চন্দ্র রুদ্র জানান, মঙ্গলবার সকালে সোহেল ও আব্দুল্লাহ নাফ নদীর সীমান্ত এলাকায় মাছ ধরতে যান। এ সময় মিয়ানমারের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা মাথা, হাত ও পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, এর আগেও গত ১৩ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্তে আরাকান আর্মির ছোড়া গুলিতে সুমাইয়া হুজাইফা (১১) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। সীমান্ত এলাকায় এ ধরনের গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন এলাকাবাসী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
