ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের কোনো আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 27 January, 2026, 8:20 PM

জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের কোনো আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের কোনো আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “উনাদের যদি সাহস থাকতো, তাহলে দেশে এসে আইনের আশ্রয় নিতো। সাহস নেই বলেই তারা পালিয়ে পালিয়ে কথা বলছে।”

মঙ্গলবার (২৭জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের যেসব সমর্থক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, তারা বর্তমানে বিভিন্ন দেশে পলাতক রয়েছে এবং আশ্রয় নিয়েছে। তিনি এসব দেশকে অনুরোধ জানিয়ে বলেন, “তাদের যেন নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়।”

এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি নবীন প্রশিক্ষণার্থীদের সশস্ত্র সালাম ও অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানে নবীন কারারক্ষীদের শারীরিক কসরত, অস্ত্রবিহীন আত্মরক্ষার কৌশলসহ বিভিন্ন প্রদর্শনী উপভোগ করেন প্রধান অতিথি। কুচকাওয়াজ শেষে ড্রিল, ফায়ারিং, অস্ত্রবিহীন যুদ্ধ, লিখিত পরীক্ষাসহ মোট ছয়টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী হিসেবে পুরস্কার গ্রহণ করেন নবীন মহিলা কারারক্ষী মোছা. রায়হানা আক্তার সুবর্ণা।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তাফা কামাল, কর্নেল মো. তানভীর হোসেন, কর্নেল মেছবাহুল আলম সেলি মো. জাহাঙ্গীর কবির, প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতানসহ গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মোট ৮৬৬ জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী অংশগ্রহণ করেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status