|
চট্টগ্রামে বেড়েছে সহিংসতা-অপরাধ, নির্বাচন নিয়ে জনমনে সংশয়
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামে বেড়েছে সহিংসতা-অপরাধ, নির্বাচন নিয়ে জনমনে সংশয় চট্টগ্রামের ১৬টি আসনে মোট ভোটার প্রায় ৬৬ লাখ। ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় ২ হাজার। নির্বাচনী উত্তাপের মাঝেই চট্টগ্রামে সহিংসতা ও অপরাধের ঘটনায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। হত্যা, অপহরণ ও অস্ত্রবাজির নানা ঘটনায় সুষ্ঠু ভোট নিয়ে চিন্তিত প্রার্থীরা। কেউ কেউ নিরাপত্তা শঙ্কা জানিয়েছেন নির্বাচন কমিশনকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। গত বছরের ৩ নভেম্বর নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা দেয় বিএনপি। এর একদিন পরেই নগরীর হামজারবাগে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর সমাবেশে হামলা হয়। এতে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি মারা যান সন্ত্রাসী সারোয়ার বাবলা। স্থানীয়রা বলছেন, নির্বাচনী ডামাডোলের ভেতর মীরসরাই, রাউজান, ফটিকছড়ি, সাতকানিয়াসহ বেশ কিছু এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপ। পুলিশের অপরাধ পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে খুনের ঘটনা ২২টি, অস্ত্রবাজির ঘটনা ২৩টি। আর চট্টগ্রাম রেঞ্জে এই সংখ্যা যথাক্রমে ২০৯ এবং ২০২টি। এমন পরিস্থিতিতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেক প্রার্থীর। চট্টগ্রাম-১২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক বলেন, মানুষের হাতে অবৈধ অস্ত্র থাকলে সন্ত্রাসী কার্যক্রম বাড়তে পারে। এসব অস্ত্র উদ্ধারে দ্রুত প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত। চট্টগ্রাম-৮ আসনে এনসিপি মনোনীত প্রার্থী জোবাইরুল হাসান আরিফ বলেন, ‘জাস্টিস কায়েম করতে না পারলে নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড হয়েছে কিনা তা কখনো বুঝতে পারব না। কারণ উসমান হাদী নিজেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন। চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিকুল আলম বলেন, সব লেভেল থেকে না হলেও আইনশৃঙ্খলা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। এরইমধ্যে কয়েকজন প্রার্থী তাঁদের আশঙ্কার কথা জানিয়েছে রিটার্নিং কর্মকর্তাকে। তবে সুষ্ঠু ও নিরাপদ ভোট নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন কর্মকর্তারা। এ নিয়ে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা জানান, প্রার্থীদের আশঙ্কা আমলে নেওয়া হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা বাহিনী বা অন্য যে বাহিনীগুলো রয়েছে তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন জাতির প্রত্যাশা। নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন সরকার গঠন করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান স্পষ্ট করতে হবে জানান সচেতন নাগরিক সমাজ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
