ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
গুলশান–২ চত্বরে ‘নো হর্ণ, নো ডাস্ট’ কর্মসূচি পালন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 27 January, 2026, 5:22 PM

গুলশান–২ চত্বরে ‘নো হর্ণ, নো ডাস্ট’ কর্মসূচি পালন

গুলশান–২ চত্বরে ‘নো হর্ণ, নো ডাস্ট’ কর্মসূচি পালন

অপ্রয়োজনীয় হর্ন ও ধুলাবালি দূষণ রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে রাজধানীর গুলশান–২ চত্বরে অনুষ্ঠিত হয়েছে ‘নো হর্ণ, নো ডাস্ট’ শীর্ষক এক মিনিটের প্রতীকী নিরবতা কর্মসূচি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে গুলশান–২ চত্বরের ট্রাফিক সিগনালে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—চারদিকেই এক মিনিটের জন্য রেড সিগনাল রাখা হয়। এ সময় চলাচলরত যানবাহনের চালকদের অনুরোধ জানানো হয় গাড়ি থেকে নেমে এক মিনিট নিরবতা পালনের জন্য।

চালকরা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করেন। তারা পূর্বনির্ধারিত প্ল্যাকার্ড হাতে নিয়ে নিরবতা পালন করেন, যেখানে লেখা ছিল নো হর্ণ, নো ডাস্ট!”। এক মিনিটের এই প্রতীকী নিরবতা নগরবাসীর কাছে একটি শক্ত বার্তা পৌঁছে দেয় শব্দ ও পরিবেশ দূষণ রোধে সম্মিলিত সচেতনতা জরুরি।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গুলশান, বনানী ও নিকেতন এলাকাসহ পুরো গুলশান ডিভিশনে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ এবং রাস্তাঘাট পরিষ্কার রাখার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ট্রাফিক বিভাগ যৌথভাবে কাজ করছে। ‘নো হর্ণ, নো ডাস্ট’ কর্মসূচি সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গুলশান ডিভিশন–ট্রাফিকের উপকমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় ট্রাফিক বিভাগের প্রায় ১৫০ জন ট্যাগ সদস্য কর্মসূচি বাস্তবায়নে অংশ নেন।

ট্রাফিক কর্মকর্তারা জানান, রাজধানীতে শব্দদূষণ ও ধুলাবালির অন্যতম কারণ হলো অপ্রয়োজনীয় হর্ন এবং অপরিচ্ছন্ন সড়কব্যবস্থা। এ ধরনের প্রতীকী কর্মসূচির মাধ্যমে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হলে নগর জীবনে শৃঙ্খলা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখা সহজ হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status