|
টঙ্গীতে পোশাক কারখানায় রহস্যময় দুর্গন্ধে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, কারখানা ছুটি ঘোষণা
নতুন সময় প্রতিনিধি
|
![]() টঙ্গীতে পোশাক কারখানায় রহস্যময় দুর্গন্ধে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, কারখানা ছুটি ঘোষণা জানা গেছে মহানগরীর টঙ্গীতে একটি পোশাক কারখানায় কাজ চলাকালীন হঠাৎ ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে টঙ্গীর ফাইসন্স রোড এলাকায় অবস্থিত ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটে। কারখানা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ কারখানার ভেতরে তীব্র ও অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এর পরপরই বিভিন্ন ফ্লোরের শ্রমিকদের মধ্যে শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরা ও খিঁচুনির উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অনেকে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, ২১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অসুস্থ শ্রমিকদের মধ্যে রেশমা, শিল্পী, শাহীনা, রোজিনা, নাছিমা, ফুলি, সুমাইয়া, আফছানা, পারভীন, লাবনী, শ্যামলী, শিফা, সুইটি, মালেকা, মুক্তা, মাহাবুব, আলেয়া, আব্দুর রশিদ, যমুনা, ফেরদৌসি ও সুরুজ মিয়াসহ আরও অনেকে রয়েছেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন বলেন, হাসপাতালে আসা অধিকাংশ শ্রমিকই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। কয়েকজনের মধ্যে প্যানিক অ্যাটাকের লক্ষণও দেখা গেছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্গন্ধের উৎস ও শ্রমিকদের অসুস্থ হওয়ার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
