ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়ন ও জনগণের কল্যাণে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে হবে: ডাঃ মজিদ
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
প্রকাশ: Monday, 26 January, 2026, 6:47 PM

বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়ন ও জনগণের কল্যাণে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে হবে: ডাঃ মজিদ

বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়ন ও জনগণের কল্যাণে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে হবে: ডাঃ মজিদ

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার কপিলমুনি ইউপির রেজাকপুর ওয়ার্ডের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস)। প্রধান অতিথির বক্তব্যে প্রথমে তিনি আপোসহীন মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, দক্ষিণ খুলনার অবহেলিত খুলনা ৬ কয়রা পাইকগাছা আসনের জনগণ। ধানের শীষ মানেই উন্নয়ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কয়রা পাইকগাছা বাসীর সেবার জন্য দল মনোনীত করেছেন মনিরুল হাসান বাপ্পীকে।  আপনাদের দোয়া ও ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে অবহেলিত কয়রা পাইকগাছা বাসীর সেবার করার সুযোগ দিবেন। 

ডাঃ আব্দুল মজিদ বলেন, বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীকে বিজয়ী করতে হবে প্রধান বক্তা হিসেবে
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোনাদানা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক বলেন, বেগম জিয়া এদেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ী করতে হবে। ধানের শীষ মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বিজয়ী হলেই দেশের মানুষ মুক্তি পাবে। পাইকগাছা-কয়রা বাসী একজন সঠিক নেতা পাবেন।

কপিলমুনি ইউপির বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব সন্তোষ সরকারে সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও কপিলমুনি ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুজ্জামান মকুল।

জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ আব্দুল কাদেরের পরিচালনা আরো বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ জাহিদুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম গাজী, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ সাধু, যুবদলের রায়হান গাজী, আক্তার হোসেন প্রমুখ।

দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ শেখ মাসুম বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status