|
গাজীপুরে জিএমপির বিশেষ অভিযানে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে জিএমপির বিশেষ অভিযানে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩ মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২৬) গাছা থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—মো. মঞ্জু মিয়া (৪০), পিতা-মৃত খোরশেদ, মাতা-মোজাহার বেগম। তিনি উত্তর খাইলকুর (বাগান বিলাস) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, পুলিশ এসল্ট ও মাদকসহ মোট ২২টি মামলা রয়েছে। শেখ শরিফ (৩০), পিতা-মৃত শেখ সুলতান, মাতা-রওশনা। তার বাড়ি গাছা বাজার, ৩নং কলোনী এলাকায়। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ৩টি মামলা রয়েছে। মো. সুমন মিয়া (২৫), পিতা-মো. ফুল মিয়া, মাতা-মোজাহার বেগম। তার বাড়ি সাউথ কালিয়াকৈর, দূর মেঘনার বাড়ি মোড় এলাকায়। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ৩টি মামলা রয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
