ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩
সাতক্ষীরার কালীগঞ্জ থেকে ৩শ ২৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার -১
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 24 January, 2026, 2:27 PM

সাতক্ষীরার কালীগঞ্জ থেকে ৩শ ২৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার -১

সাতক্ষীরার কালীগঞ্জ থেকে ৩শ ২৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার -১

সাতক্ষীরার কালীগঞ্জে ৩শ ২৪ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিলসহ একজনকে  গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। ‍বৃহস্পতিবার ২২ জানুয়ারি কালিগঞ্জের বাগবাটি এলাকায় মাদকসহ এআটকের ঘটনা ঘটে। আটককৃতের নাম মোঃ ফারুক হোসেন (৪০)। তিনি  সাতক্ষীরার   কালিগঞ্জের দাদপুর গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরার ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ক্যাম্পের একটি দল কালীগঞ্জের বাগবাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়  মাদক ব্যবসায়ী ফারুক হোসেনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩শ ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার  করা হয়।

তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status