ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দামুড়হুদা প্রেসক্লাবে জামায়াত প্রার্থী রুহুল আমীনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
প্রকাশ: Thursday, 22 January, 2026, 6:54 PM

দামুড়হুদা প্রেসক্লাবে জামায়াত প্রার্থী রুহুল আমীনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দামুড়হুদা প্রেসক্লাবে জামায়াত প্রার্থী রুহুল আমীনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ প্রচারণার সূচনা উপলক্ষে চুয়াডাঙ্গা ০২ আসেনের জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমীনের সঙ্গে দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার সময়  প্রেসক্লাবের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়ি পাল্লা প্রীতিকের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর  রুহুল আমীন।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।মতবিনিময় সভায় রুহুল আমীন বলেন,একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দূর্নীতিতে আমাদের জিরো টলারেন্স। জনগণের কল্যাণে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জীবননগরে স্থলবন্দর বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করতে চান।

তিনি বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের নির্বাচনকে সঠিক পথে পরিচালিত
করার জন্য নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশনের আহবান জানান। তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, কর্মসংস্থান, নৈতিকতা ও সামাজিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

পাশাপাশি দুর্নীতি ও অনিয়মমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয়, নির্বাচনী পরিবেশ ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন। এসময় প্রার্থী রুহুল আমীন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাজলেসুল মুফাসসিরিন সূরা সভাপতি মাওঃ হাফিজুর রহমান, সাবেক জেলা আমীর আনারুল হক মানিক, জেলা নাইবে আমীর আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, সদর ইউনিয়ন আমির মাওঃ আবুল কাশেম, সেক্রেটারি আবেদ উদদৌলা টিটন প্রমুখ। মতবিনিময় সভায় দামুড়হুদা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status