ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 22 January, 2026, 5:54 PM

গাজীপুরে নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

গাজীপুরে নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে গাজীপুরে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে স্বনামধন্য সামাজিক সংগঠন নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থা। সংগঠনটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও দুস্থ দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২জানুয়ারি) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে মৎস্য খামার সংলগ্ন এলাকায়, নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার কার্যালয়ের পাশে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে কাজ করাই আমাদের সবার দায়িত্ব। এই সংগঠনের মানবিক কার্যক্রমে অতীতেও আমার সহযোগিতা ছিল, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের কাজ। তীব্র শীতে অসহায় মানুষের মাঝে একটু উষ্ণতা ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। দিনের আলো নিভে গেলে ফুটপাতে ও রাস্তায় যে মানুষগুলো কষ্টে রাত কাটায়, তাদের খুঁজে বের করেই আমরা সহায়তা পৌঁছে দিতে চেষ্টা করছি।”

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, গাজীপুরের শহর সমাজসেবা অফিসার যোবায়ের আলম।

তিনি বলেন, “সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও বেসরকারি সংগঠনগুলো এগিয়ে এলে সমাজসেবার পরিধি আরও বিস্তৃত হয়। নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার কার্যক্রম সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি।”

সভাপতির বক্তব্যে নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার সভাপতি প্রদীপ দেবনাথ বলেন,“আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকলের সহযোগিতা পেলে আমরা আরও বড় পরিসরে মানুষের সেবা করতে পারব। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করতে চাইলে যে কেউ এই সংগঠনের সদস্য হতে পারেন।”

সংস্থার সাধারণ সম্পাদক গাজী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আনিসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ শওকত আলী ফকিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status