ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ফুলবাড়ীতে গণতন্ত্র ২০২৬ প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Thursday, 22 January, 2026, 5:09 PM

ফুলবাড়ীতে গণতন্ত্র ২০২৬ প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে গণতন্ত্র ২০২৬ প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন গণতন্ত্র ২০২৬ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মসজিদের ইমাম ও আলেম-উলামাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-উলামা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ফুলবাড়ী থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান কনক, কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, এবং ইসলামিক ফাউন্ডেশন ফুলবাড়ী উপজেলা সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status