|
রাজনৈতিক মামলার আসামি গ্রেফতার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() রাজনৈতিক মামলার আসামি গ্রেফতার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম শফিক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য বোয়ালখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় দীঘিনালা থানার মামলা নং–০২ (২৩ নভেম্বর ২০২৪), জিআর নং–৫৯/২৪-এর এজাহারনামীয় আসামি মোঃ আবুল কালাম ওরফে সুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আবুল কালাম ওরফে সুজন মধ্য বোয়ালখালী পশ্চিম পাড়া আশ্রম এলাকার বাসিন্দা এবং কামাল মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ আরও জানায়, আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬(২) ও ১১৪ ধারায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
কাউখালী থানার বিশেষ অভিযানে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ০২ জন গ্রেফতার
