জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কর্তৃক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাচঁপুর বাসস্ট্যান্ড ও সোনাপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।
(১৪) জানুয়ারি বুধবার উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।অভিযানে গোল্ডেন প্লাস নামক বেকারীতে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ করা,পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুতকরণ করার চিত্র পাওয়া যায়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ টাকা অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয় । ভবিষ্যতে এমন অপরাধ সংঘটিত হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয় ।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন, জনাব হৃদয় রঞ্জন বনিক সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ। এসময় অভিযান এ সার্বিক সহযোগিতা করেন উপপরিদর্শক আউয়াল এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস টিম ও জেলা কৃষি বিপনণ কর্মকর্তার প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।