ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
দলিল সম্পাদনে ভুয়া সার্টিফাইড কপিসহ দালাল আটক, ১৫ দিনের কারাদণ্ড
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Wednesday, 14 January, 2026, 6:59 PM

দলিল সম্পাদনে ভুয়া সার্টিফাইড কপিসহ দালাল আটক, ১৫ দিনের কারাদণ্ড

দলিল সম্পাদনে ভুয়া সার্টিফাইড কপিসহ দালাল আটক, ১৫ দিনের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দলিল সম্পাদনের সময় ভুয়া সার্টিফাইড কপি (অবিকল নকল) ব্যবহার করার অভিযোগে এক দালালকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে রাণীশংকৈল সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন হরিপুর উপজেলার আব্দুর রহিমের পুত্র মজিবুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে সার্টিফাইড কপি তৈরির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম জানান, পৌর শহরের মোকলেসুর রহমান (৮০)  নামের এক জমি বিক্রেতা এক দলিল লেখকের মাধ্যমে দলিল সম্পাদনের জন্য কার্যালয়ে আসেন। কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় একটি দলিলের সার্টিফাইড কপিতে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করা হয়। প্রমাণ পাওয়া গেলে জমি বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সার্টিফাইড কপি সরবরাহকারীর পরিচয় নিশ্চিত করা হয় এবং পরে মজিবুর রহমানকে অফিসে এনে আটক করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।  তিনি বলেন,ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status