ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
জিয়ানগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
জিয়াউল হক, পিরোজপুর
প্রকাশ: Saturday, 3 January, 2026, 12:01 PM

জিয়ানগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জিয়ানগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, (২ জানুয়ারি)  জুম্মাবাদ ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার  পাড়েরহাট  ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারে হাট ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জলিল হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়েরহাাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং শংকরপাশা ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি লাভলু মল্লিক।  এ সময় পাড়েরহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

কোরআন খানি শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

প্রধান অতিথি মো: নজরুল ইসলাম হাওলাদার তাঁর বক্তব্যে বলেন , দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষার এক অবিচল প্রতীক। তার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে।

তিনি আরো বলেন, পাড়েরহাট ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৫৯ টি মসজিদে একই সময়ে আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা বেগম  খালেদা জিয়ার রূহের মাগফেরাতে কুরআন খানি ও দোয়া অনুষ্ঠিত হয়।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status