ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সদস্যসচিব রিজভী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 1 January, 2026, 11:48 PM

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সদস্যসচিব রিজভী

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সদস্যসচিব রিজভী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করে ৪১ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের সার্বিক নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, সংগঠিত ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে অভিজ্ঞ, ত্যাগী ও দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্বাচনী কর্মকাণ্ড তদারকি, দিকনির্দেশনা প্রদান এবং সমন্বয়ের দায়িত্ব পালন করবে এই কমিটি।

কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে। দলীয় সূত্র জানায়, নির্বাচনকালীন রাজনৈতিক কৌশল নির্ধারণ, সাংগঠনিক শক্তি সুসংহত করা এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের কার্যক্রম সমন্বয়ে এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ দলের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ নেতারা। সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান (সোহেল), জিয়াউদ্দিন হায়দার, মঞ্জুর হোসাইন আলমগীর, মাহদি আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, সাইমুম পারভেজ, রেহান আসাদ ও জুবায়ের বাবু।

এ ছাড়া কমিটিতে আরও রয়েছেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, মোহাম্মদ জকারিয়া, মোস্তাকুর রহমান, বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মোর্শেদ হাসান খান, কামরুল ইসলাম সজল, অধ্যাপক হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী বাবলু, কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটি নির্বাচনী কৌশল প্রণয়ন, প্রার্থী ও সাংগঠনিক বিষয় তদারকি, মাঠপর্যায়ে নির্বাচন পরিচালনায় সমন্বয় এবং আইনগত ও প্রশাসনিক বিষয় পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দলকে দিকনির্দেশনা দেবে কমিটি।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির এই কমিটি গঠন দলটির নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status