|
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময়
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি
|
![]() রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় আজ (বৃহস্পতিবার) সকালে তিনি হাসপাতালের প্রতিটি বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি কর্তব্যরত চিকিৎসক, নার্স, অন্যান্য কর্মচারী এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সাথে নতুন বছরের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বিগত বছরগুলোতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার গুণগত মান এবং সংখ্যাগত সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিভিল সার্জন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাস্থ্যসেবার সূচকগুলোতে উন্নতি করতে সক্ষম হয়েছি।এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে ধন্যবাদ জানান। নতুন বছরের লক্ষ্য ও সম্ভাবনা নিয়ে বার্তা আদান-প্রদানকালে ডা. নূয়েন খীসা সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের সেবায় সর্বোচ্চ আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন বছরের প্রথম দিনে এই শুভেচ্ছা বিনিময় কেবল একটি সৌজন্য নয়, বরং এটি একটি সুস্থ, কর্মঠ ও ইতিবাচক কর্মপরিবেশ বজায় রাখার অন্যতম মাধ্যম। আমাদের লক্ষ্য হবে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও উন্নত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়া। পরিদর্শনকালে তত্ত্বাবধায়ক মহোদয়ের সাথে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান, মেডিকেল অফিসার ডা. হিরো চন্দসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং নার্সিং কর্মকর্তাবৃন্দ। বছরের শুরুতেই হাসপাতালের শীর্ষ কর্মকর্তার এমন আন্তরিক উপস্থিতি ও দিকনির্দেশনায় স্বাস্থ্যকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আটক
