ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পরিকল্পিত ও স্মার্ট পৌরসভা গড়তে বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই: ওয়াসিউজ্জামান
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Thursday, 1 January, 2026, 6:18 PM

পরিকল্পিত ও স্মার্ট পৌরসভা গড়তে বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই: ওয়াসিউজ্জামান

পরিকল্পিত ও স্মার্ট পৌরসভা গড়তে বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই: ওয়াসিউজ্জামান

খুলনার পাইকগাছা পৌরসভায় আধুনিক ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (FSTP) বা মানববর্জ্য শোধনাগার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড (WaterAid)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোকের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। 

বৃহস্পতিবার সকালে পাইকগাছা পৌরসভা নতুন ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ওয়াসিউজ্জামান চোধুরী। 

উদ্বোধনকালে পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, "একটি পরিকল্পিত ও স্মার্ট পৌরসভা গড়তে হলে বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। ওয়াটার এইড ও নবলোকের এই যৌথ উদ্যোগ পাইকগাছাবাসীর জন্য একটি আশীর্বাদ। 

এটি সম্পন্ন হলে আমাদের নদী ও জলাশয়গুলো দূষণমুক্ত থাকবে। পাইকগাছা পৌর এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। সচেতনতা বৃদ্ধি করে যত্রতত্র মানববর্জ্য ফেলা বন্ধ করতে হবে।

নবলোকের প্রতিনিধিরা জানান, দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে এটি পৌরসভার নিকট হস্তান্তর করা হবে যাতে নাগরিকরা দ্রুত এর সুফল পেতে পারেন।
এই প্ল্যান্টটি দক্ষিণাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার একটি মডেল হিসেবে দাঁড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদারের পরিচালনা উপস্থিত ছিলেন,নির্বাহী প্রকৌশলী এম এম নুর আহমদ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ চন্দ্র ঘোষ, বিলক্লার্ক শাহিন হোসেন সহ ওয়াটার এইড ও নবলোকের  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status