|
রাজস্থলীতে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষার্থীরা
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() রাজস্থলীতে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষার্থীরা রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতে নতুন বই বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প সংলগ্ন চাইল্ড কেয়ার মণিং স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সানুমং মারমা,এসময় অত্র বিদ্যালয়ের প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ মেতে উঠে এবং বিনামুল্যে বই উপহার দেওয়ার জন্য করতালি দিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানায়। এসময় অত্র বিদ্যালয়ের উপস্থিত ছিলেন,রাজস্থলী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ,যুগ্ম সাধারণ সম্পাদক উচ্ছপ্রূ মারমা,প্রধান শিক্ষিকা টকি দেওয়ানজী,সহকারি শিক্ষিকা বুলবুলি মারমা,শর্মিলা সেন,জোবায়েদা বেগম,টুম্পা চৌধুরী,শিক্ষক মাউচিং মারমা ও যোর্থীপ্রু মারমাসহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাতা পরিচালক সানুমং মারমা জানান আগামী ৮ই জানুয়ারি পর্যন্ত নতুন বই বিতরণ ও নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম সালমান থাকবে। তবে প্রথমদিনে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই বই বিতরণ ও ভর্তি কার্যক্রম চলমান থাকায় পাঠদান কার্যক্রম পরিচালিত হয়নি। এদিকে অভিভাবকরা জানান,আজ ভোর সকাল থেকে কুয়াশায় ভরে আছে চারদিকে, তারপরও ছেলেমেয়েদের মুখে একটু হাঁসি ফুটাতে স্কুলে নিয়ে আসলাম,এখন নতুন বই হাতে পেয়ে অনেক খুশি। আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস জানাতে চাই, স্কুলে যদি ছাত্র-ছাত্রীদের জন্য দোলনা বা অন্যান্য খেলার জিনিস একটু খেলাধুলার জন্য ব্যবস্থা করতো। তাহলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ,শৃঙ্খলাবোধ,দলবদ্ধ,স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতো,যা তাদের পড়াশোনায়ও ভালো ফল করতে ও জীবনে সফল হতে সহায়ক হতো মনে করি,এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানায় শিক্ষার্থীদের অভিভাবক মহল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
