ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়ার ইন্তেকালে রাঙ্গাবালীতে বিএনপির শোকসভা
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Tuesday, 30 December, 2025, 7:58 PM

খালেদা জিয়ার ইন্তেকালে রাঙ্গাবালীতে বিএনপির শোকসভা

খালেদা জিয়ার ইন্তেকালে রাঙ্গাবালীতে বিএনপির শোকসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোকের ছায়া নেমে এসেছে পটুয়াখালীর রাঙ্গাবালীতে। প্রয়াত এই নেত্রীর রুহের মাগফিরাত কামনায় উপজেলা বিএনপির উদ্যোগে কোরআন তেলাওয়াত, দোয়া ও দরুদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে রাঙ্গাবালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক শোক পালন শুরু হয়। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে নীরবতা ও সংযমের মধ্য দিয়ে তাদের গভীর শোক প্রকাশ করেন।

দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দোয়া ও দরুদ পাঠ পরিচালিত হয় এবং বিশেষ মোনাজাতে মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেওয়া অনেক নেতাকর্মীকে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। শোকাবহ পরিবেশে তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তার বলিষ্ঠ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেতৃত্বের প্রতীক। দেশের গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজকের এই কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।”

উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন বলেন, “তার রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন—এই দোয়া আমরা সবাই করছি।”

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশবাসীর কাছে প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status