ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
কুমিল্লা-১ আসনে বাংলাদেশ জাসদ প্রার্থী বড়ুয়া মনোজিত ধীমনের মনোনয়ন দাখিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 30 December, 2025, 5:37 PM

কুমিল্লা-১ আসনে বাংলাদেশ জাসদ প্রার্থী বড়ুয়া মনোজিত ধীমনের মনোনয়ন দাখিল

কুমিল্লা-১ আসনে বাংলাদেশ জাসদ প্রার্থী বড়ুয়া মনোজিত ধীমনের মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) সংসদীয় আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশ জাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বড়ুয়া মনোজিত ধীমন মটরগাড়ি প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দাউদকান্দি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। 

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, জামায়াতে ইসলামীর মনিরুজ্জামান বাহলুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমেদ, খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের (জামাল), জাতীয় পার্টি সৈয়দ মো. ইফতেকার আহসান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. আবুল কালাম, এবি পার্টির মো. শফিউল বাসার, বাংলােদশ জাসদের বড়ুয়া মনোজিত ধীমন, স্বতন্ত্র ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ ও আবু জায়েদ আল মাহমুদ।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে বড়ুয়া মনোজিত ধীমন বলেন, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার যেন নির্বিঘ্নে প্রয়োগ করা যায় সেটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরো বলেন,  এই দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায্য ভোট দিতে চায়। আমি তাদের সঙ্গে সেই পরিবর্তনের অংশ হতে চাই।

বড়ুয়া মনোজিত ধীমন বলেন, নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় না, এটা একটা প্রতিবাদের মাধ্যমও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশে এখন একটা সুষ্ঠু নির্বাচন হোক—এটাই সবার প্রত্যাশা। আমি চাই মানুষ যেন উৎসবের মতো করে ভোট দিতে আসে।

এর আগেও বড়ুয়া মনোজিত ধীমন কুমিল্লা-১ আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছিলেন। তার মতে, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।  তিনি শিল্প-সংস্কৃতি থেকে শুরু করে জনগণের অধিকার নিয়েও সক্রিয়ভাবে কাজ করতে চান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status