ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে ৬দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 30 December, 2025, 2:24 PM

সোনারগাঁয়ে ৬দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

সোনারগাঁয়ে ৬দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র মিরাজুল ইসলাম রিফাত ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। গত বুধবার সকালে ৯টার দিকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই ছাত্রের মা নাছিমা আক্তার বাদি হয়ে গত রোববার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন।

নিখোঁজ স্কুল ছাত্রের বাবা আবুল কালাম জানান, বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের বাড়ি থেকে বুধবার সকালে স্কুল ব্যাগ নিয়ে বের হয়ে আর বাসায় ফিরেনি। আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

তিনি কান্নাজড়িত কন্ঠে আরো জানান, রিফাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। যাওয়ার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন রেখে যায়। তাকে খোঁজাখুজি করে না পেয়ে তার পরিবার উদ্বিগ্নতার মধ্যে রয়েছে। এদিকে রিফাতের খোজ না পেয়ে তার মা অসুস্থ হয়ে পড়েছেন।

সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। ওই ছাত্রের বিবরণ দিয়ে বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status