|
শাহবাগে অবস্থান নিলেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() শাহবাগে অবস্থান নিলেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগে অবস্থান নেন তারা। হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন তারা। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয়। শাহবাগে অবস্থান নিলেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের প্রতিক্রিয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম। এদিকে রাতে নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ওই পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
