|
ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম মেঘনা আলমের ফেসবুক পোস্টে বলা হয়, তিনি ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার ‘দেশকে সিঙ্গাপুর বানানো হবে’, এমন ফাঁপা প্রতিশ্রুতি শোনা গেছে। কিন্তু বাস্তবে একটি দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন এমন নেতৃত্ব, যার লালন-পালন, চিন্তাধারা, শিক্ষা ও সামাজিক মেলামেশায় বৈশ্বিক প্রভাব বিদ্যমান এবং যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য। মেঘনা আলম সেই বাস্তব উদাহরণ (the real deal), যিনি কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত রূপান্তরের প্রতিনিধিত্ব করেন। পোস্টে বলা হয়, বিশেষ করে ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন। এছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান। এতে বলা হয়, জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম, (গোসল ও ব্রেস্টফিডিং করার, বাচ্চার ডায়াপার চেঞ্জ করার জায়গা) ও কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালু করা হবে, যাতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী বা পার্কে হাঁটতে বের হওয়া মানুষ সবাই পরিচ্ছন্ন থাকার সুযোগ পান। এই কারণেই মেঘনা আলম এমপি হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
