|
মাদকমুক্ত সমাজ গড়তে ব্যতিক্রমী উদ্যোগ ইউএনও উজিরপুরের
আলতাফ হোসেন অনিক
|
![]() মাদকমুক্ত সমাজ গড়তে ব্যতিক্রমী উদ্যোগ ইউএনও উজিরপুরের সাইকেল র্যালিতে ইউএনও মোঃ আলী সুজা নিজে অংশগ্রহণ করে যুবকদের উৎসাহিত করেন, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক সাড়া ফেলে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে সরাসরি মাঠে নেমে এমন উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। র্যালিটি উজিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ছিল “মাদককে না বলুন”, “সুস্থ জীবন গড়ি, মাদককে দূরে রাখি” লেখা ব্যানার ও ফেস্টুন। র্যালিতে শিক্ষার্থী, যুবক, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উজিরপুর প্রতিবেদককে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার পাশাপাশি তাদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করতেই এই সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে মেধার বিকাশ ঘটে এবং সমাজ থেকে মাদক দূর করা সম্ভব হয়।” তিনি আরও বলেন, “মাদককে না বলুন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উজিরপুর উপজেলাকে মাদকমুক্ত করতে নৌকা বাইচ প্রতিযোগিতা, ফুটবল, ক্রিকেট, সাইকেল র্যালিসহ বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।” সাইকেল র্যালির মাধ্যমে বিজয় দিবসের চেতনাকে ধারণ করে সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এই উদ্যোগ যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
