|
চালু হলো ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’
নতুন সময় ডেস্ক
|
![]() চালু হলো ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’ প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, ‘রেডি হাউ’ একটি পূর্ণাঙ্গ ফ্যাশন মার্কেটপ্ল্যাটফর্ম, যা 'ফ্যাশন উইথ পারপাস' ধারণাকে বিশ্বাস করে। কার্যক্রম শুরুর সাথে সাথে জনহিতকর কাজে অবদান রাখার ঘোষণা দেয় ‘রেডি হাউ’। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে রেডি হাউ ঘোষণা করেছে যে, প্রতিটি পণ্যের বিক্রয়মূল্যের ১ শতাংশ শিশু ও নারীদের পুষ্টি উন্নয়নে ব্যয় করা হবে, যা তাদের সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। প্রতিদিনের জীবনে ফ্যাশনকে সহজ ও অর্থবহভাবে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামাজিক অবদান রাখাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। রেডি হাউ আগামীর ফ্যাশন বাজারে শুধু একটি প্ল্যাটফর্ম নয়, বরং একটি উদ্দেশ্যনির্ভর উদ্যোগ হিসেবে কাজ করতে চায়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
