|
তিন দাবিতে আল্টিমেটাম দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকসুর ১০ প্রতিনিধি
নতুন সময় প্রতিবেদক
|
![]() তিন দাবিতে আল্টিমেটাম দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকসুর ১০ প্রতিনিধি অন্যদিকে ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া অন্য আন্দোলনকারীরা শিক্ষা ভবনের পাশে অবস্থান করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া প্রতিনিধিদলে রয়েছেন—ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন খান, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মেসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, সদস্য তাজিনুর রহমান ও মিফতাহুল হোসাইন আল-মারুফ। মন্ত্রণালয়ে যাওয়ার আগে সাদিক কায়েম বলেন, '৭২ ঘন্টা পার হওয়ার পরও সরকার হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। আর কত সময়ের মধ্যে তারা গ্রেপ্তার করবে?' দাবি ও আল্টিমেটাম প্রসঙ্গে তিনি বলেন, 'ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজ সময় বেঁধে দেব।' এর আগে আজ দুপুর ১টায় তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। তিন দাবি হলো- ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগের 'সন্ত্রাসী'দের গ্রেপ্তার। মিছিলটি দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ প্রথমবারের মতো ব্যারিকেড দিয়ে বাধা দেয়। তবে শিক্ষার্থীরা সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যান। এরপর হাইকোর্ট মোড়ে পুলিশ পুনরায় ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকানোর চেষ্টা করে। কিন্তু মিছিলকারীরা দ্বিতীয় দফার এই বাধাও উপেক্ষা করে গন্তব্যের দিকে অগ্রসর হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
