গাজীপুরে কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির নেতা কর্মীরা দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন। রবিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে গাজীপুর-১ আসনে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল কে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি গাজীপুরের কোনাবাড়ির ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কোনাবাড়ি নতুন বাজার গিয়ে শেষ হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা গাজীপুর-১ আসনে কাজী সাইয়েদুল আলম বাবুল-কে দলের মনোনয়ন দেওয়ার দাবি জানান।
তারা বলেন, গাজীপুর-১ আসনে কাজী সাইয়েদুল আলম বাবুল একজন সৎ ও জনপ্রিয় ব্যক্তি। তিনি দলের দুঃসময়ে বিএনপির সকল নেতাকর্মীদের পাসে ছিলেন, শৈরাচার আন্দোলনে তার ভুমিকা ছিলো অগ্রগামী। আগামী নির্বাচনে কাজী সাইয়েদুল আলম বাবুল এর নেতৃত্বে গাজীপুর-১ আসনে ধানের শীষ কে বিজয় করবো। বিএনপি-কে বিজয় করার লক্ষে কাশিমপুর বাসি ঐক্যবদ্ধ রয়েছে। মশাল মিছিলে কোনাবাড়ি থানা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা অংশগ্রহন করেন।