ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 13 December, 2025, 11:07 AM

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের সমন্বয়ে এমপি চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গুইমারা রিজিয়নের স্টাফ অফিসার মেজর মিয়ান সাইফুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দক্ষ টহল দল অভিযানটি পরিচালনা করে। এ সময় কাঠবোঝাই একটি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই করতে গেলে দেখা যায়—ট্রাকে বহন করা ৬৮০.২০ ঘনফুট কাঠ সম্পূর্ণ অবৈধ। পরে ট্রাকসহ কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ২ হাজার ৪৯০ টাকা।

সেনাবাহিনী জানায়, পাহাড়ি অঞ্চলের বনজ সম্পদ রক্ষায় তাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে। পরিবেশ-সংরক্ষণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এদিকে স্থানীয়রা জানান, অবৈধ কাঠ পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন কঠোর ভূমিকা এলাকাবাসীর আস্থা আরও বৃদ্ধি করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status