|
পদ নিয়ে দেনদরবারে মাহফুজ, আসিফ
নতুন সময় প্রতিবেদক
|
![]() পদ নিয়ে দেনদরবারে মাহফুজ, আসিফ গত বুধবার তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। এনসিপির জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, মাহফুজ ও আসিফের এনসিপিতে যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে তারা কয়েকদিন সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন। এনসিপিতে যোগ দিলে আসিফকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে, মাহফুজ যদিও নির্বাচনে সরাসরি আগ্রহী নন এবং ভবিষ্যতে বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত থাকতে চান। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দু’জনকেই শেষ পর্যন্ত নির্বাচনে যুক্ত হতে হতে পারে। গণঅধিকার পরিষদে যোগ দিয়ে বিএনপি জোটের প্রার্থী হবার সম্ভাবনাও রয়েছে। সূত্রের খবর, আসিফকে ঢাকা-১০ আসনে বিএনপি জোটের প্রার্থী করার প্রস্তাব এসেছে, তবে তিনি সরাসরি বিএনপিতে যেতে আগ্রহী। মাহফুজের মনোনয়ন লক্ষ্মীপুর-১ আসনে হতে পারে। নতুন রাজনৈতিক পদ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সম্ভাবনা বিবেচনায় রেখে এনসিপিতে তাদের যোগদানের সম্ভাবনা এখনও উন্মুক্ত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
