|
র্যাব ও বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ ৩ জন আটক
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() র্যাব ও বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ ৩ জন আটক বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুলাতুলী এলাকায় অভিযান চালায়। এ সময় টেকনাফ–কক্সবাজারগামী মেরিন ড্রাইভ পাকা রাস্তার পাশ থেকে ১ লাখ পিস ইয়াবা এবং একটি বাটন মোবাইল ফোনসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—টেকনাফ সদর লেংগুর বিল তুলাতুলী এলাকার মৃত জালাল আহমেদের ছেলে মোহাম্মদ আলী (৩৪), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত বাবু মিয়ার ছেলে মো. ইলিয়াছ (২৯)। র্যাব জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। একইদিন ঘুমধুম সীমান্তে ৩৪বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ১ মাদক কারবারীকে আটক করে। আটক মাদক কারবারী রহমত উল্লাহ (২৫)। সে ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. হোসেনের ছেলে। বিজিবি ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি ঘুমধুম বিওপির সদস্যরা ১০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করে। আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মাদক প্রতিরোধে সীমান্তে অভিযান অব্যাহ রয়েছে।” র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, “র্যাব সন্ত্রাস, মাদক ও অবৈধ চোরাচালান দমনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
