|
মানিকছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ১৮ সদস্যের কমিটি গঠন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() মানিকছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ১৮ সদস্যের কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ পারভেজ, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, বন কর্মকর্তা মো. আবদুল হামিদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, “পাহাড়ি জীববৈচিত্র্য আমাদের পরিবেশের প্রাণ। এর সুরক্ষা শুধু প্রশাসনের নয়—এটি সকলের দায়িত্ব। নতুন এই কমিটি মাঠপর্যায়ে সংরক্ষণ কার্যক্রমকে আরও সক্রিয় করবে।” সভায় প্রকল্পের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর চিংথোই মারমা। তিনি জানান, বন্যপ্রাণীর স্বাভাবিক পরিবেশ সংরক্ষণ, বনাঞ্চল পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়াকে সভাপতি করে গঠিত ১৮ সদস্যের এই কমিটিতে সহকারী কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তা, ওসি, মৎস্য কর্মকর্তা, প্রাণীসম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বন বিভাগ, শিক্ষা কর্মকর্তারা, ইউপি চেয়ারম্যান, একজন সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও কৃষিজীবী প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। স্থানীয় প্রশাসন আশা করছে—এ কমিটির কার্যক্রম বাস্তবায়ন হলে পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ আরও শক্তিশালী হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
