ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
পুরস্কার, আলোচনা ও ২২ বিজয়ীর সম্মাননায় পর্দা নামল বাকৃবির জাতীয় ভাষা উৎসব
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 7 December, 2025, 11:34 AM

পুরস্কার, আলোচনা ও ২২ বিজয়ীর সম্মাননায় পর্দা নামল বাকৃবির জাতীয় ভাষা উৎসব

পুরস্কার, আলোচনা ও ২২ বিজয়ীর সম্মাননায় পর্দা নামল বাকৃবির জাতীয় ভাষা উৎসব

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় ভাষা উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে ভাষা, লেখনী, উচ্চারণ ও যোগাযোগদক্ষতা নিয়ে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। লেখক, চলচ্চিত্র নির্মাতা, শিক্ষক ও উপস্থাপকসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা এতে অংশ নেন।

আলোচনায় প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসেন। তিনি লেখার কৌশল, ভাবনার কৌশল, কিভাবে লেখাকে মানবজীবনের সাথে যুক্ত করা যায় এসব বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বই, চলচ্চিত্র, গীত নিয়ে তার কাজের বিভিন্ন অভিজ্ঞতার বিষয়েও তিনি আলোচনা করেন। 

১ম পর্বের আলোচনার পরে সাহিত্য বিভাগ, ফিকশন ফিউশন সবশেষে এনিমে টেইলস বিভাগের বাজার রাউন্ড পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে তিনটি বিভাগের বিজয়ীকে বাছাই করা হয়।

পুরস্কার, আলোচনা ও ২২ বিজয়ীর সম্মাননায় পর্দা নামল বাকৃবির জাতীয় ভাষা উৎসব

পুরস্কার, আলোচনা ও ২২ বিজয়ীর সম্মাননায় পর্দা নামল বাকৃবির জাতীয় ভাষা উৎসব

বাজার রাউন্ড শেষে ব্র‍্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও পাবলিক স্পিকিং কোচ শাহনওয়াজ হোসেন জয় স্পষ্টভাবে কথা বলার কৌশল, আইইএলটিএস, ভাষাগত দক্ষতা, আত্নবিশ্বাস বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এসময় তিনি বলেন, এখন একাডেমিক পড়াশোনায় বেশি জোরদার করা জরুরি। পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে চাকরি জীবন কিংবা বিদেশে যাওয়া সহজতর হবে।

আলোচনার আরেক বক্তা বিশিষ্ট উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমি মৌ বলেন, যখন আত্মবিশ্বাস কম হয় তখন ভুল হওয়ার সমভাবনা থাকে। আমাদের সব থেকে কাছের মানুষগুলোই অনেকসময় আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তাই জীবনে কোথায় থামতে হয় সেটা জানা দরকার। পরিমিতিবোধ থাকতে হবে।

আলোচনা শেষে এবছরের আয়োজন সম্পর্কিত একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক।

পুরস্কার, আলোচনা ও ২২ বিজয়ীর সম্মাননায় পর্দা নামল বাকৃবির জাতীয় ভাষা উৎসব

পুরস্কার, আলোচনা ও ২২ বিজয়ীর সম্মাননায় পর্দা নামল বাকৃবির জাতীয় ভাষা উৎসব

অনুষ্ঠানের বিশেষ অতিথি ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের রিজিওনাল লীফ গ্রোয়িং ম্যানেজার হাসিবুর রহমান বলেন, চাকরি জীবনে নিজেকে আলাদা করার জন্য এমনভাবে দক্ষতা অর্জন করতে হবে যেন সিভি দেখে কোম্পানি বুঝে যায় যে সবার থেকে তুমি আলাদা। এছাড়াও গতানুগতিক সোশ্যাল মিডিয়ায় সময় না দিয়ে লিংকড-ইনে সময় দিতে হবে। যোগাযোগ বাড়াতে হবে। ল্যাঙ্গুয়েজ ক্লাবের মতো সাংগঠনিক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠান পরিকল্পনা, ব্যবস্থাপনা, এবং কার্যকর উপস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দক্ষতাগুলি আয়ত্ত করা যায়। এই দক্ষতাগুলি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সরাসরি সহায়ক হবে। তাই ক্লাবের সাথে কাজ করা জরুরি। 

সবশেষে ভাষা প্রতিযোগিতায় ৬টি ভাষার ওপর ১০টি বিভাগ (সাহিত্য উৎসব প্রথম ও দ্বিতীয় পর্ব, ব্যাকরণ ব্যঞ্জন, জার্মানি, জাপানিজ, স্প্যানিশ, আরবি, বাংলা ও ইংরেজি ভাষা, কানেকটেড ডট, ফিকশন ফিউশন) থেকে বিজয়ী মোট ২২ জনকে পুরস্কৃত করা হয়। হাসিবুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে ছিলো মেডেল, সনদ, টি-শার্ট এবং চল্লিশ হাজার টাকা সম্মাননা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status