ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
আইপিএল থেকে অবসর নেওয়ার পর রাসেলের বিশ্বরেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 December, 2025, 5:11 PM

আইপিএল থেকে অবসর নেওয়ার পর রাসেলের বিশ্বরেকর্ড

আইপিএল থেকে অবসর নেওয়ার পর রাসেলের বিশ্বরেকর্ড

২০২৬ আইপিএলের নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আবুধাবিতে। এরইমধ্যেই আচমকা আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল। এবার তাকে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সহকারী কোচ হিসেবে দেখা যাবে। তবে অন্য দেশের টি-টোয়েন্টি লিগগুলোতে খেলছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। অবসর নেওয়ার ছয়দিন পরেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে গড়ে ফেললেন একটি নজিরও।

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রান, ৫০০ উইকেট এবং ৫০০ ছক্কার মালিক হলেন রাসেল। গত জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রাসেল এখনও ২০ ওভারের ক্রিকেটে কার্যকর ভূমিকা রাখছেন। 

শুক্রবার তিনি আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেন ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে। এই ম্যাচেই বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৬ জন ক্রিকেটার ৫০০০ বা তার বেশি রান করেছেন। ছয় জন বোলারের ঝুলিতে রয়েছে ৫০০ বা তার বেশি উইকেট। ১০ জন ক্রিকেটার ৫০০টি বা তার বেশি ছক্কা মেরেছেন। এই সব কটি তালিকায় রয়েছেন এক জনই। তিনি রাসেল। 

শুক্রবার তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। এই ম্যাচের পর ২০ ওভারের ক্রিকেটে রাসেলের রান ৯৪৯৬। উইকেট ৫০০। ছক্কা ৭৭২টি। ৫৭৬তম ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি। 

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের আর এক সাবেক অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানেরও টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রান এবং ৫০০ উইকেট রয়েছে।

শুক্রবার আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ছয় নম্বরে ব্যাট করতে নামেন রাসেল। ২৩ বলে করেন ৩৬ রান। ৩টি চার এবং ২টি ছয় মারেন। যদিও তার দল ৮ উইকেটে হেরেছে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭১ রান করে আবুধাবি নাইট রাইডার্স। জবাবে ১৯.৩ ওভারে ২ উইকেটে ১৭২ রান তুলে নেয় ডেজার্ট ভাইপার্স। ২৫ বলে ৪৮ রানের ইনিংস খেলেন শিমরন হেটমেয়ার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status