ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
কক্সবাজারে এসএমসির বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 December, 2025, 7:57 PM

কক্সবাজারে এসএমসির বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজারে এসএমসির বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হোটেল সি প্যালেসে আয়োজিত এ সম্মেলনে অংশ নেন প্রতিষ্ঠানটির সেলস ও ব্যবস্থাপনা বিভাগের শীর্ষ কর্মকর্তারা। সেলস টিমের সাফল্য তুলে ধরা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে জানানো হয়, গত ৫০ বছরে এসএমসি দেশের জনস্বাস্থ্য উন্নয়ন, ডায়রিয়া প্রতিরোধ এবং জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখে বিশ্বসেরা সোশ্যাল মার্কেটিং প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে দেশের মোট ব্যবহারকারীর এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ এসএমসির পণ্য ব্যবহার করছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটি বিশ্বের বৃহত্তম ওআরএস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

২০১৪ সালে বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পথচলা শুরুর পর থেকে এসএমসি এন্টারপ্রাইজ এসএমসিকে আত্মনির্ভরশীলতায় রূপান্তর এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি রিহাইড্রেশনে ওরস্যালাইন, এসএমসি প্লাস, এসএমসি ফ্রুটি; কনডমে সেনসেশন ও প্যান্থার; গর্ভনিরোধকে ফেমিকন, ফেমিপিল, নোরিক্স–১ এবং স্বাস্থ্য ও হাইজিন পণ্যে জয়া স্যানিটারি ন্যাপকিন, স্মাইল বেবি ডায়াপারসহ নানা পণ্যের শীর্ষস্থানীয় ব্র্যান্ড তৈরি করেছে।

অনুষ্ঠানে এসএমসি’র চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, মানুষের জীবনমান উন্নয়নই এসএমসির মূল লক্ষ্য। সেলস ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করা, উদ্ভাবনী পণ্য পোর্টফোলিও তৈরি এবং পরিবর্তনকে গ্রহণ করার মানসিকতা—এসবই এগিয়ে যাওয়ার মূল শক্তি। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান বলেন, ৫০ বছরের পথচলায় রূপান্তরই ছিল এসএমসির প্রধান চালিকা শক্তি।

এছাড়া বক্তব্য দেন এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ উল আলম, সিএফও আবুল বশির খান ও জিএম (সেলস) সি এন মণ্ডল। অনুষ্ঠানে এসএমসি ও এসএমসি ইএল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষাংশে জনপ্রিয় সংগীতশিল্পী কনা সঙ্গীত পরিবেশন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status