|
আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির
নতুন সময় প্রতিবেদক
|
![]() আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে, গত ৩ নভেম্বর দলটি ২৩৭ আসনে বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর-২ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করে দলটি। এবার ঘোষিত আসনে মাদারীপুর-২ আসনটি রয়েছে, যেখানে প্রার্থী পরিবর্তন করেছে দলটি। মনোনয়ন পাওয়া আসনগুলো হলো- ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, হবিগঞ্জ-১, কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২। কোন আসনে প্রার্থী কে ঠাকুরগাঁও-২: আবদুস সালাম দিনাজপুর-৫: এ কে এম কামরুজ্জামান নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ-১: সেলিম রেজা যশোর-৫: এম ইকবাল হোসেন নড়াইল-২: মো. মনিরুল ইসলাম খুলনা-১: আমির এজাজ খান পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার বরিশাল-৩: জয়নাল আবেদিন ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল টাঙ্গাইল -৫: সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ কিশোরগঞ্জ-১: মো. মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির মুন্সিগঞ্জ-৩: মো. কামরুজ্জামান ঢাকা- ৭: হামিদুর রহমান ঢাকা- ৯: হাবিবুর রশিদ ঢাকা-১০: শেখ রবিউল আলম ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন গাজীপুর-১: মো. মজিবুর রহমান রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ ফরিদপুর-১: খন্দকার নাসির উল ইসলাম মাদারীপুর-১: নাদিয়া আক্তার মাদারীপুর-২: জাহান্দার আলী খান সুনামগঞ্জ-২: নাসির হোসেন চোধুরী সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম সিলেট-৪: আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া কুমিল্লা-২: মো. সেলিম ভূঁইয়া চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-৯: মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমিন কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। জাতীয় সংসদের আসন ৩০০টি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
