ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
অবশেষে নিবন্ধন পাচ্ছে আমজনতার দল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 December, 2025, 3:49 PM

অবশেষে নিবন্ধন পাচ্ছে আমজনতার দল

অবশেষে নিবন্ধন পাচ্ছে আমজনতার দল

ইসি সচিব বলেন, ‘পুনঃতদন্তে আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।’
এর আগে নিবন্ধন না পেয়ে ইসির ফটকের সামনে 'আমজনতা দল'-এর সাধারণ সম্পাদক তারেক রহমান দীর্ঘ প্রায় ১৩৪ ঘণ্টা অনশন করেন। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) নতুন দল নিবন্ধনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে জনতার দল ও আমজনতার দল। পুনঃতদন্তের পর এই দুইটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা জানান।

দল নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেন, 'পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনঃতদন্তে আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।'

তিনি আরও বলেন, 'দল দুটির বিষয়ে কারো আপত্তি রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামীকাল (শুক্রবার) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।'

এর আগে সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের (ইসি) ফটকের সামনে 'আমজনতা দল'-এর সাধারণ সম্পাদক তারেক রহমান দীর্ঘ প্রায় ১৩৪ ঘণ্টা অনশন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status