ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
আলফাডাঙ্গায় গণ অধিকার পরিষদের প্রার্থী সাইফুল ইসলাম এর গণসংযোগ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Wednesday, 3 December, 2025, 9:04 PM

আলফাডাঙ্গায় গণ অধিকার পরিষদের প্রার্থী সাইফুল ইসলাম এর গণসংযোগ

আলফাডাঙ্গায় গণ অধিকার পরিষদের প্রার্থী সাইফুল ইসলাম এর গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রত্যাশী ও ফরিদপুর জেলা যুবঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের বিভিন্ন স্থানে এই প্রচার কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি তার দলটির ট্রাক প্রতীকের পক্ষে সাধারণ জনগণের কাছে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
​গণসংযোগকালে মো. সাইফুল ইসলাম বলেন, 'জনতার অধিকার, আমাদের অঙ্গিকার। আমরা দেশ থেকে দুর্নীতি, দখল এবং চাঁদাবাজির মতো ব্যাধি দূর করতে চাই। একটি সুন্দর, ন্যায়ভিত্তিক দেশ গড়তে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে ট্রাক প্রতীকের জন্য সবার কাছে ভোট চাই।'

এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক অধিকারের জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, গণঅধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুরসালিন খান আবিদ, জেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নয়ন নিলয়, বোয়ালমারী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না ও আলফাডাঙ্গা যুব অধিকার পরিষদের সভাপতি ইমন হোসেন রঞ্জু প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status