|
রামু বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() রামু বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক বুধবার (০৩ ডিসেম্বর) বিকেল ৪টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি। রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি করা হলে মো. মনির (২৮) নামের এক ব্যক্তির ব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক মাদক কারবারী মো. মনির টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা হুমায়ুনের ছেলে। কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।” আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে রামু থানায় সোপর্দ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
